বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জামালপুরে দেড় লাখ মানুষ পানিবন্দি, পানি বিপদসীমার ৭৬ সে.মি. ওপরে

জামালপুরে গত ২৪ ঘন্টায় যমুনার পানি আরও ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় কমপক্ষে দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী নব কুমার রায় জানান, বুধবার (১২ জুলাই) সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একই পয়েন্টে মঙ্গলবার (১১ জুলাই) যমুনার পানি ছিল বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপরে। যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ জামালপুর জেলার সবগুলো নদীর পানি বেড়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

জেলার নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি ও জামালপুর সদরের আরো ১৫টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জেলার ৬টি উপজেলার ৪০টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, টানা বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গত মানুষের ঘরে খাবার নেই। গবাদিপশুর খাবার জোটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েক দিনে ৯০ মেট্রিক টন চাল, ৩ হাজার ২০০ প্যাকেট শুকনো খাবার ও দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে এই ত্রাণ প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে অভিযোগ দুর্গতদের।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন জানান, নতুন করে ১০০ মেট্রিক টন চাল ও নগদ ৫ লাখ টাকা চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

এদিকে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। তা প্রতিরোধে বন্যাকবলিত এলাকায় ৭৭টি মেডিকেল টিম কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছে জামালপুরের সিভিল সার্জন কার্যালয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ