সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন নিহত


সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নজরান প্রদেশে একটি ঘরে আগুন লেগে বাংলাদেশিসহ ১১ শ্রমিক নিহত হয়েছেন। খবর আরব নিউজের।
নিহতদের মধ্যে ভারতের নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। বুধবারের এ অগ্নিকাণ্ডে আরও ছয়জন আহত হয়েছেন। তারাও বাংলাদেশ ও ভারতের নাগরিক।
তবে হতাহতদের মধ্যে কয়জন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।
নজরান প্রদেশের পুলিশ ও দমকল কর্মীরা জানায়, জানালাবিহীন পুরনো ওই ঘরটিতে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা বসবাস করতেন।
বুধবার ওই অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় ঘরের ভিতর দম বন্ধ হয়ে ওই ১১ শ্রমিক মারা গেছেন এবং আরও ছয়জন গুরুতর অসুস্থ হয়েছেন।
ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন প্রদেশিক গভর্নর প্রিন্স জেলুবি বিন আবডেল আজিজ বিন মুসায়েদ। কমিটিতে মিউনিসিপালটি, দমকল বাহিনী,শ্রম মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ বিভাগের কর্মকর্তারা রাখা হবে বলে জানান প্রদেশিক গভর্নর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













