জার্মানি থেকে বিমানে করে কাতারের গরু আমদানি


সৌদি আরবের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের চার দেশের অবরোধে থাকা কাতারে দুগ্ধজাত দ্রব্যের অভাব পূরণে জার্মানি থেকে উড়িয়ে আনা হয়েছে ১৭৫টি হোলস্টিন প্রজাতির গরু। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের দেয়া অবরোধের পরেই চার হাজার গবাদিপশু আমদানির সিদ্ধান্ত নেয় কাতার। সেই চুক্তির প্রথম ধাপে মঙ্গলবার ১৭৫টি গরু এসে পৌঁছে কাতারে।
আকাশ, সড়ক ও নৌপথে অবরোধের কারণে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয় কাতারে। আমদানিনির্ভর অর্থনীতির দেশ কাতারের জনসংখ্যা ২৭ লাখ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর দেয়া শর্তে রাজি না হওয়ায় তারা কাতারের বিরুদ্ধে নতুন অবরোধের হুমকি দিয়েছে।
কাতার এয়ারওয়েজের কার্গো বিমানে করে মঙ্গলবার বুদাপেস্ট থেকে এসব গরু কাতারে আসে। নতুন একটি দুগ্ধখামারে এগুলো নেয়া হয়েছে। কাতারি ফার্ম পাওয়ার ইন্টারন্যাশনাল এই গরুগুলো কিনেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মওতাজ আল-খায়াত বলেন, সবগুলো গরু কাতারে এসে পৌঁছলে আমরা দেশটির ৩০ শতাংশ দুগ্ধজাত পণ্যের অভাব পূরণ করতে পারব।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













