শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভূমিধস : জাতিসংঘের এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ

সম্প্রতি বাংলাদেশের ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরী সারাপ্রদান তহবিল (সের্ফ) এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।

ক্ষতিগ্রস্ত ৫১ হাজার মানুষকে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হলে এই এক মার্কিন ডলার বরাদ্দ দেয়া হয়।

ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, গত জুন মাসে ভারি বৃষ্টিপাতের কারণে মারাত্মক ভূমিধস ও তীব্র বন্যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ১৬৬ জনের মৃত্যু হয় এবং বহুসংখ্যক মানুষ আহত হন।

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক এ ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বহু মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় সংঘটিত এ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সের্ফ তহবিলের এ অর্থ প্রয়োজনের কিছু অংশ মেটাবে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের তিনটি সংস্থ ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউনিসেফ’র মাধ্যমে এ অর্থ প্রদান করা হবে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাঙামাটি জেলার চাহিদা মেটাতে এ অর্থ ব্যবহার করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ