বাড়িতে বসেই মিলবে চিকুনগুনিয়ার চিকিৎসাসেবা : ফোন করলে বাসায় যাবেন চিকিৎসক


বাড়িতে বসেই চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধও পাবেন চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা। এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চালু করেছে কল সেন্টার। নাগরিকদের শুধু ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই কল সেন্টার থেকে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক এ-সংক্রান্ত সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বৃহস্পতিবার থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, ৫টি নগর মাতৃসদন কেন্দ্র এবং কর্পোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন।
দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করে মেয়র সাঈদ খোকন বলেন, সে লক্ষ্যে ডিএসসিসি বহু ধরনের উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক শোভাযাত্রা, মসজিদে বয়ান করা, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান ইত্যাদি।
মেয়র জানান, আজ (বৃহস্পতিবার) থেকে ৩৬টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে একযোগে এসব সেবা দেয়া হবে। চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই সেবা ও ওষুধ পৌঁছে যাবে বাড়িতে।
এই সংক্রান্ত আরো সংবাদ


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন













