বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রামনাথ কোবিন্দকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের প্রেসিডেন্টের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ায় আমি আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘অনেক সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সভ্যতার অভিন্ন ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রতিষ্ঠিত। এসব সম্পর্কের শক্তিতেই আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করেছি এবং একে এক নতুন উচ্চতায় নিয়ে গেছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে টেকসই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে বহু বছরে আমাদের বন্ধন আরো গভীর হয়েছে।’

শেখ হাসিনা বলেন, তার সরকার দু’দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বহুমুখী সম্পর্কোন্নয়নে ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন। তিনি রামনাথ কোবিন্দকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে