মাঝ সমুদ্রে হাবুডুবু হাতির


শুধুমাত্র শুঁড়টুকু তুলে মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছিল হাতি দুটি। সমুদ্রের ধারে টহল দিতে দিতে সে দিকে নজর পড়ে শ্রীলঙ্কার নৌ-বাহিনীর সদস্যরা। সঙ্গে সঙ্গে মোটা দড়ি, ছোট স্পিডবোট, লোকজন নিয়ে বুনো হাতি উদ্ধারে রওনা হয় তারা। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় কোনওক্রমে হাতি দুটিকে ফিরিয়ে আনে তীরে।
গত রবিবার সকালে শ্রীলঙ্কার ত্রিনকোমালির রাউন্ড আইল্যান্ড ও ফাউল পয়েন্টের মাঝে সমুদ্রে হাতি দুটিকে প্রথম ভাসতে দেখেন টহলদার সেনারা। বিপদ আঁচ করে সঙ্গে সঙ্গে ত্রিনকোমালির বন দফতরের কাছে খবর পাঠান তাঁরা। নৌ সেনা ও বন কর্মকর্তাদের যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধারকাজ। বিরাট হাতি দুটিকে মাঝ সমুদ্রে থেকে টেনে আনা তো মুখের কথা নয়! রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিদের পাঠানো হয় সেই কাজের জন্য। সঙ্গে যায় একটি ছোট জাহাজও। যদিও শেষমেশ তাতে তুলতে হয়নি হাতি দুটিকে। পায়ে দড়ি বেঁধে ধীরে ধীরে টেনে অল্প পানিতে নিয়ে আসা হয় তাদের। পাশাপাশি পাহারা দিতে দিতে আসে জাহাজটি। নিরাপদ জায়গায় পৌঁছোনোর পর নিজেরাই সাঁতরে পারে উঠে আসে হাতি দুটি।
এ ব্যাপারে বন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারের পর ফাউল পয়েন্ট জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হাতি দুটিকে। তারা মনে করছেন, কোক্কিলাই হ্রদ পার হওয়ার সময়ই সম্ভবত ভেসে যায় তারা।
এক বন কর্মকর্তার কথায়, ‘‘খুব বিস্ময়কর ভাবে বেঁচে গিয়েছে হাতি দুটি। মনে হচ্ছে অল্প সময়ে সাঁতরে পার হতে গিয়েই ঘটে যায় বিপত্তি। ভাগ্যিস সময়মতো সেগুলিকে দেখতে পায় টহলদারি নৌকাটি। ’’
সূত্র: আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













