স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো: প্রধানমন্ত্রী


২০০১ সালের নির্বাচনে গ্যাস দিতে রাজি হইনি বলে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতায় যেতে পারিনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেত্রী গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন বলেও অভিযোগ তার। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনসমর্থন না থাকলে অনেক দেশই আসবে আমাদের নিয়ে খেলতে। কাজেই আমরা স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। পাশাপাশি উন্নয়ন করে উন্নত দেশে পরিণত হতে হবে। স্বাধীন জাতি হিসেবে এগিয়ে যাবো বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, তা থেকে মুক্ত করতেই জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। স্বাধীন জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের অগ্রযাত্রা শুরু। বাংলাদেশের অর্থনীতি সাবলম্বী করতে বঙ্গবন্ধু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। কিন্তু স্বাধীনতার বিরোধীতাকারীরা ২১ বছর ধরে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













