আগস্টে বড় বন্যার শঙ্কা: পানিসম্পদমন্ত্রী


এ বছর অন্যবারের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। ফলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি বন্যার শঙ্কা রয়ে গেছে।
আজ বুধবার দুপুরে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এবার দ্বিগুণ বৃষ্টিপাত হয়েছে। সামনে পদ্মা, মেঘনা, যমুনার পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একই সময়ে তিনটি নদীর পানি বৃদ্ধি এবং অমাবস্যা হলে সাধারণত বাংলাদেশে বন্যা হয়। তাই আগস্টের মাঝমাঝি বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে।’
এ ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেন পানিসম্পদমন্ত্রী।
আজ সকালে জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসকদের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্ম-অধিবেশনে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে এই অধিবেশন চলছে। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানান, মন্ত্রণালয়ের মোট বাজেটের অর্ধেকই আগামী বছর ড্রেজিংয়ের জন্য বরাদ্দ থাকবে। এই টাকা দিয়ে পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নদ-নদীগুলো ড্রেজিং করা হবে।
আনিসুল ইসলাম মাহমুদ জানান, জেলা প্রশাসকরা নদ-নদীগুলো ড্রেজিংয়ের কথা বলেছেন। তাঁরা বলেছেন, ড্রেজিং হলে নদীভাঙন কম হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













