গায়ের রং নিয়ে আমি অনেক কথা শুনেছি,সব সহ্য করেছি : মিশেল ওবামা


যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন বরাক ওবামা। তাও একবার নয়, পরপর ২ বার নির্বাচিত হয়েছেন তিনি। যা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়।
২০১৬ সালে দেশটিতে নির্বাচনের পর প্রথম কোন অনুষ্ঠানে আসেন তিনি। কথা বলেন না বলা অনেক বিষয়ে। সেখানেই উঠে আসে কিভাবে শুধুমাত্র গায়ের রং এর কারণে তাকে ‘নিগ্রহমূলক’ বাক্য হজম করতে হয়েছে।
বুধবার তিনি ‘ওইমেনস ফাউন্ডেশন অব কলারাডো’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপস্থিত হন। সেখানে প্রায় আট হাজার মানুষের সামনে কথা বলেন দেশটির প্রথম ‘কালো’ প্রেসিডেন্টে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।
তিনি বলেন, ‘আট বছর এই দেশে কাজ করে যাওয়া সত্যিই অনেক কঠিন ছিল। কারণ, এখানে এখনও এমন লোক আছে যারা আমাকে পছন্দ করেন না এবং সেটা আমার গায়ের রংয়ের কারণে। ’
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রায় এক দশক ধরে এই তার গায়ের রংয়ের জন্য বর্ণবাদী আচরনের শিকার। তিনি তার পূর্ব শ্বেতাঙ্গ উত্তরসূরীদের মত ‘ক্লাসি’ না বলেও কথা শুনতে হয়।
এমন কি অনেকেই ওয়াশিংটন স্টেটের এক মেয়র তাকে বলেছিলেন; মিশেলের মুখ দেখতে ‘গরিলার’ মতো। অন্যদিকে তাকে ‘পুশ আপ’ করা বা ‘শর্টস’ পড়ার জন্য সমালোচিত হতে হয়েছে।
তবে, ওই অনুষ্ঠানে মডারেটর-সহ সকলেই মিশেল ওবামার ব্যাক্তিত্ব, বিশ্বে নারী ও শিশুদের অনুপ্রাণিত করার মত কাজগুলোর জন্য তার প্রশংসা করেন ও ধন্যবাদ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













