মোহাম্মদ নাসিম: নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই।
আজ শনিবার কাজীপুরের নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবেনা বলেই বিএনপি দেশি বিদেশি চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোন অশুভ শক্তির চক্রান্ত নস্যাৎ করে দেবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, এইচইডি’র তত্বাবধায়ক প্রকৌশলী এফ এ মো. মুরশিদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. শাহিন হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













