যাত্রী সঙ্কটে বাংলাদেশ বিমানের আরও একটি হজ ফ্লাইট বাতিল


যাত্রী সঙ্কটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুপুর দেড়টার হজ ফ্লাইট বিজি-৩০২৯ বাতিল হয়েছে। বিমান সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্ধারিত সংখ্যক ফ্লাইট তৈরি থাকার পরও ঠিক সময়ে ই-ভিসা না আসায় বহু সংখ্যক যাত্রী হজে যেতে না পারছেন না। এ কারণেই ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এই ভিসা জটিলতার কারণে রোববারও বিমানের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়। এর আগে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের দু’টি হজ ফ্লাইট কম যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে সৌদি এয়ারলাইন্স ৭৮ হজযাত্রীকে রেখেই চলে যায়।
গত কয়েক দিন প্রতিটি হজ ফ্লাইটই কম যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে।
নিয়মানুসারে, হজের জন্য সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যে কয়টি স্লট আছে ঠিক সেই কয়টি ফ্লাইট অবশ্যই যেতে হবে। এভাবে যাত্রী সঙ্কটে ফ্লাইট বাতিল হওয়ায় ভবিষ্যতে আরও অনেক যাত্রীর হজযাত্রা অনিশ্চিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













