শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুতিনই শীর্ষ ধনী! ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি

চলতি সপ্তাহে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিলগেটসকে টপকে ক্ষণিকের জন্য শীর্ষ ধনী বনে গিয়ে আলোচনায় আসেন আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। মার্কিন এই দুই ধনকুবেরের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমবেশি নয় হাজার কোটি ডলার।

তবে মার্কিন ব্যবসায়ী হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ব্রাওডারের মতে, সম্পদের দিক থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই দুজনের কারোরই তুলনা চলে না। ব্রাওডারের ধারণা, পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি। গত বৃহস্পতিবার ব্রাওডার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে এ দাবি করেন।

পুতিনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে জানাশোনা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ব্রাওডার। ১৯৯০-এর দশকে ব্রাওডার ছিলেন রাশিয়ায় বড় বিনিয়োগকারীদের একজন। নিউজউইকের খবরে বলা হয়, ব্রাওডার রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত সাবেক কোম্পানি ‘গাজপ্রম’-এর মতো প্রতিষ্ঠানের অংশীদার হন। একই সময়ে ব্রাওডার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহযোগিতা করেন। তবে একপর্যায়ে ব্রাওডার বুঝতে পারেন, তিনি পুতিনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই দ্বন্দ্বের ফলে শেষ পর্যন্ত রুশ আইনজীবী সের্গেই ম্যাগনিতস্কিকে জেলে যেতে হয় এবং মৃত্যুবরণ করতে হয়।

ব্রাওডারের সাক্ষ্য অনুযায়ী, পুতিন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ বিপুল পরিমাণ অংশীদারত্ব নিয়ে নেন। তাঁর মতে, পুতিনের সম্পদের পরিমাণ বেজোস ও গেটসের মোট সম্পদের চেয়ে বেশি। মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটিকে তিনি বলেন, ‘আমার ধারণা, তাঁর সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি