বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীর মাথায় পিস্তল ঠেকালেন নববধূ, অতঃপর

যুক্তরাষ্ট্রের টেনেসিতে এক নববধূকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশের অভিযোগ ওই নববধূ বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতেই স্বামীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন।

২৫ বছর বয়সী কেট এলিজাবেথ প্রিচার্ড যখন আটক হন তখনো তিনি বিয়ের পোশাক পরিহিত ছিলেন।

অভিযোগ অনুযায়ী এলিজাবেথ একটি নাইন এমএম পিস্তল তার স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন।

তবে ভাগ্য সহায় ছিল যে পিস্তলে তখন কোনো গুলি ছিল না। কিন্তু তারপরও থামানো যায়নি কেটকে। পরে আবার ওই পিস্তলে গুলি ভরেন কেট। ফাঁকা গুলি ছুঁড়লে উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের অনেকের অভিযোগ, নবদম্পতি মদ্যপান করছিল এবং মোটেলের বাইরে নিজেদের মধ্যে ঝগড়া করছিল।

পুলিশ কর্মকর্তারা তাদের দুজনের বিরুদ্ধেই কর্তৃপক্ষের সঙ্গে অসহযোগিতার অভিযোগ এনেছেন।

একজন কর্মকর্তা বলেন, তিনি বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান। পরে নববধূকে জেলে নেয়া হয় বলেও নিশ্চিত করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প