ভিসা জটিলতার কারণে শুক্রবারের প্রথম হজ ফ্লাইটও বাতিল


ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আজ শুক্রবার সকাল ৬টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি ৩০৩৯) ফ্লাইটটিও বাতিল করা হয়েছে।
শুক্রবার বিমানের নির্ধারিত অন্য ফ্লাইটগুলো হলো- বিজি ১০৩৯, বিজি ৫০৩৯, বিজি ৭০৩৯ ও বিজি ১০৪১।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদির জেদ্দার উদ্দেশে যাত্রা করার কথা ছিলো বিজি ৩০৩৯ ফ্লাইটটির। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অর্ধেক যাত্রীই ভিসা না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।
তবে ভিসা থাকা সত্ত্বেও শুক্রবারের বিজি ৩০৩৯ ফ্লাইটে যারা যেতে পারছেন না তাদের অন্য ফ্লাইটে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানায় সূত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













