বিএনপির নীতিই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না হওয়া : প্রধানমন্ত্রী


খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ঠিক নয়, তাহলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। ‘ তাদের নীতিই ছিল স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। বিদেশিদের কাছে হাত পেতে দেওয়া ছিল তাদের নীতি। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় পুষ্টি পরিষদের প্রথম সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নীতি আলাদা। আমরা ক্ষমতায় এসে জনমুখী পদক্ষেপ নিই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য মজুদও করি। ‘ দেশে সৃষ্ট বন্যার কারণে খাদ্য ঘাটতি হলেও তা মোকাবিলায় সরকার প্রস্তুত বলেও জানান তিনি।
এ ছাড়াও সভায় প্রধানমন্ত্রী জনগণের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ করেন শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসের বিষয়টিও।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













