রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পর্যবেক্ষণঃ ৫১ পয়েন্টে পানি কমেছে দেশের বিভিন্ন নদ-নদীতে

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫১টি পয়েন্টে পানি হ্রাস এবং ৩৬টিতে বৃদ্ধি পেয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ করে দেখা গেছে, দেশের বিভিন্ন নদ-নদীর ২৮টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিনটিতে অপরিবর্তিত আছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। অপরদিকে পদ্মা-গঙ্গা ও কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা সমতলে পানিপ্রবাহ হ্রাস আগামী ৭২ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতলে বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এদিকে পদ্মা নদীর পানি সমতলে আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজিপুরে যমুনা নদীর পানি বিপৎসীমার ১১৬ সেন্টিমিটার ওপর দিয়ে, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১১৮ সেন্টিমিটার, বাঘাবাড়িতে আত্রাই নদীর পানি ১০৮ সেন্টিমিটার, এলাসিনে ধলেশ্বর নদীর পানি ১০৭ সেন্টিমিটার এবং গোয়ালন্দে পদ্মা নদীর পানি ১০৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ