বেদনা বিধুর সময়ের মাঝ দিয়ে দাফন সম্পন্ন কিংবদন্তি অভিনেতার


কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। যদিও গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন হওয়ার কথা ছিল।
নায়করাজের মরদেহ দাফনের সময় তার বড় ছেলে বাপ্পা রাজ, পরিবারবর্গ ও অভিনয় জগতের অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে রাজ্জাককে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পরে সেখানে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মঙ্গলবার সকাল ১১টার পর এফডিসিতে জানাজা শেষে নায়করাজের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নায়ক ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, জয়া আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা, অভিনয় শিল্পী সংঘ ও চলচ্চিত্র পরিবারের সদস্যরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













