বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

চাপাতি নিয়ে সেনাদের ওপর হামলা মুখে উচ্চারন “‘আল্লাহু আকবার”

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ব্যক্তি চাপাতি নিয়ে সৈন্যদের ওপর আক্রমণ চালালে তাঁকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে ব্রাসেলসের কেন্দ্রস্থলের বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই হামলার ঘটনা ঘটে। এতে একজন সৈন্য তাঁর মুখমণ্ডলে এবং আরেকজনের হাতে আঘাত লেগেছে।

বেলজিয়ামের কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, যে ব্যক্তি এই চাপাতি হামলা চালিয়েছে তাঁর বিরুদ্ধে আগে থেকে কোনো ‘সন্ত্রাসী তৎপরতার’ অভিযোগ ছিল না।

তবে দুই সেনার ওপর হামলা চালানোর সময় ওই ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার দিয়ে ওঠেন। এই ঘটনাকে কর্তৃপক্ষ একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করছে।

গত বছরের মার্চের তৃতীয় সপ্তাহে ব্রাসেলসের একটি বিমানবন্দর ও পাতাল রেলে সন্ত্রাসী হামলায় অন্তত ৩২ জন নিহত হয়। এর পর থেকেই মূলত ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা হিসেবে রাস্তায় সেনা মোতায়েন করা হয়। এর উদ্দেশ্য ছিল যেন কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলেই সেনা সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে তৎপরতা শুরু করতে পারেন।

এরপর গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর মধ্যেই আবার ব্রাসেলসে এই ধরনের হামলার ঘট্না ঘটল। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী টুইটারে লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি