ধর্ষণে অভিযুক্ত রাম রহিম কারাগারে ডাল-রুটি খেয়ে রাত পার করলেন !


ধর্ষণে অভিযুক্ত হওয়ার পর হরিয়ানা রাজ্যের রোহতকের সুনারিয়া কারাগারে রয়েছেন স্বঘোষিত ‘গুরু’ গুরমিত রাম রহিম সিং। দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় রাম রহিমকে কারাগারে রাখা হয়েছে। আগামীকাল সোমবার জানা যাবে তাঁর সাজার মেয়াদ। তাঁর কয়েদি নম্বর ১৯৯৭। পঞ্চকুলা কারাগার থেকে রোহতককে আনার পরপরই রাম রহিম অসুস্থ বোধ করছেন বলে জানান। তবে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষার পর জানান, রাম রহিম সুস্থ আছেন।
কারা কর্তৃপক্ষ বলছে, রোহতকের কারাগারে রাম রহিম গতকাল মধ্যরাত পর্যন্ত স্বাভাবিকভাবেই চলাফেরা করেছেন। তাঁকে কারাগারের যে কক্ষে রাখা হয়েছে, সেখানে ১২ জনের থাকার জায়গা রয়েছে। তবে রাম রহিমকে সেখানে একাই থাকতে দেওয়া হয়।
রাম রহিমকে এর বাইরে বিশেষ কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। আর দশজন কয়েদির মতো তাঁকে রাতে এক বাটি ডাল, দুটি চাপাটিস (রুটিজাতীয় খাবার) ও কাসুন্দি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এর আগে শনিবার হরিয়ানার ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) কে পি সিং বলেন, ডেরাপ্রধান রাম রহিমকে আলাদা করে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। কারাগারে তাঁর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্রে আরো জানা যায়, কারাগারের ভেতর তাঁকে খুবই উচ্চমানের নিরাপত্তা দেওয়াটা সহজ ছিল না। তারপরও যেকোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।
কে পি সিং আরো বলেন, ‘রাম রহিমের নিরাপত্তার জন্য কারাগারের ভেতরে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এমনকি তাঁকে (রাম রহিম) কারাগারের অন্য কয়েদিদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে দেওয়া হয়নি।’
রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করলে গত শুক্রবার থেকে ভারতের কমপক্ষে পাঁচটি রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতায় এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু ও ২৫০ জনের অধিক মানুষের আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













