সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তুর্কি ফার্স্ট লেডি বাংলাদেশের ভূয়সী প্রশংসায়

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি এদেশের জনগণের কাছেও কৃতজ্ঞ বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তুর্কি ফার্স্ট লেডি এই ধন্যবাদ জানান। গণভবনে সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ৭টা পর্যন্ত।

রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে এর প্রশংসা করে ফার্স্ট লেডি বলেছেন, বাংলাদেশ ও তুরস্ক মিলে এই সমস্যার সমাধান করবে। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে তারা পরস্পরে আলোচনা করেন।

রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ছুটে আসায় তুর্কি ফার্স্ট লেডির প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে এরদোয়ানপত্নীকে জড়িয়ে ধরে গণভবনে স্বাগত জানান।

এ সময় ফার্স্ট লেডির সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুফোগলু। মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গার মানবেতর জীবনযাপন নিজ চোখে দেখতে বৃহস্পতিবার ভোররাতে ঢাকায় পৌঁছেন তুর্কি ফার্স্ট লেডি। দুপুরে তিনি যান কক্সবাজারে। সীমান্তে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে ত্রাণ সহায়তা দেন। পরে বিকালে তিনি ঢাকায় ফিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ