শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিপিবি ও গণতন্ত্রী পার্টির সঙ্গে ইসির সংলাপ আজ

নির্বাচন নিয়ে সংলাপের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিকালে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা ১১টায় সিপিবি ও দুইটায় গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হবে। সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী এ সংলাপ হচ্ছে। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধি সঙ্গে সংলাপে বসে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে রাজনৈতিক নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ পর্যন্ত ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ১৬ তারিখ সকালে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকালে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ১৮ অক্টোবর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, ১৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি-জেপি; বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। এরপর ২২ অক্টোবর পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ সূচি নির্ধারণ করেছে ইসি

২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে। এ পর্যন্ত ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী