রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারও ৪৫০ টাকায় এক কেজি ওজনের ইলিশ !

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ও চর হাজীগঞ্জ বাজারে ইলিশ কেনাবেচার ধুম পড়েছে। মাত্র ৪৫০ থেকে ৫০০ টাকায় মিলছে এক কেজি ওজনের ইলিশ।

গতকাল মঙ্গলবার মাছের বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি মাছের ডালায় শোভা পাচ্ছে নানা আকৃতির রুপালি ইলিশ। শুধু বাজারেই নয়, ইলিশ বিক্রি হচ্ছে নদীতীরের বিভিন্ন খেয়াঘাট এলাকায়। মাছ কিনতে ভিড় করছেন ক্রেতারাও। চরভদ্রাসন সদর ও হাজীগঞ্জ মাছের বাজারে এক কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। আর এক কেজির নিচে নানা আকৃতির ইলিশ বিক্রি হয়েছে ১৫০ থেকে ৩৫০ টাকায়।

একাধিক জেলের সঙ্গে কথা বলে বলে জানা যায়, পদ্মা নদীতে তাঁদের জালে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। তাই কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন।

চরভদ্রাসন সদর বাজারের মাছ ব্যবসায়ী শামছু, ইকলাছ, আবদুল ওহাব ও চর হাজীগঞ্জ বাজারের বিসু, গৌর, তাপস জানান, চলতি মৌসুমে পদ্মার ইলিশে ভরপুর থাকে মাছ বাজার। নিষেধাজ্ঞার পর গত দুদিনে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। তাই বাজারে ক্রেতাদের ভিড় সামলাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

হাজীগঞ্জ বাজারে ইলিশ কিনতে আসা পার্শ্ববর্তী বেপারীডাঙ্গী গ্রামের মো. বাচ্চু খন্দকার বলেন, ‘নিষেধাজ্ঞা থাকায় গত মাসে ইলিশ কেনা হয়নি। আজ (মঙ্গলবার) পাঁচ হাজার টাকা দিয়ে বড় সাইজের ১৫ কেজি ইলিশ মাছ কিনলাম।’

উপজেলার গোপালপুর ঘাট ও হাজীগঞ্জ বাজার ঘাট এলাকা ঘুরে দেখা যায়, নদীতে শত শত জেলে ইলিশ শিকারে ব্যস্ত রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই কারেন্ট জাল দিয়ে ছোট-বড় সব ধরনের ইলিশ ধরছেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সগীর হোসেন বলেন, ‘এ বছর মা-ইলিশ রক্ষায় নদীতে অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে অনেক জেলেকে জেল-জরিমানা করার পাশাপাশি কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। গত দুদিন ধরে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। তবে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ