রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টিভি স্টেশনে হামলা, কাবুলে বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় এক টেলিভিশন স্টেশনে বন্দুকধারীরা হামলা করেছে। সেখানে অবস্থানরতদের নিহত এবং আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামশাদ টিভি-র প্রধান কার্যালয়ে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সেখানে ঢোকার সময় গুলি করতে থাকে বন্দুকধারীরা।

টেলিভিশনটির এক প্রতিবেদক কোন মতে পালিয়ে আসতে পেরেছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন হামলাকারীরা এখনো ভবনের মধ্যে অবস্থান করছে। গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, একশোর বেশি কর্মী বর্তমানে টেলিভিশন এই প্রধান কার্যালয়ে রয়েছে।

বিবিসি জানিয়েছে, সামসাদ টিভির কার্যালয়ে ওই সময়ে শতাধিক কর্মী কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এ হামলা চালিয়ে থাকতে পারে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ জানান, বন্দুকধারীরা টেলিভিশন স্টেশনে ঢোকার সময় তাদের একজন নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়। তবে বাকিদের সঙ্গে তখনও লড়াই চলছিল।

হামলা শুরুর পরপরই সামসাদ টিভির স্বাভাবিক সম্প্রচার বন্ধ হয়ে যায়। সেখানে একটি ছবি স্থির হয়ে থাকতে দেখা যায়। আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। গতবছর আফগানিস্তানের সবচেয়ে বড় টেলিভিশন স্টেশন টোলোর সাতজন কর্মী তালেবানের আত্মঘাতী হামলায় নিহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প