বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জীবন বাজি রেখে ভেলায় ভেসে আরও শতাধিক রোহিঙ্গার আগমন

জীবন বাজি রেখে বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌঁছায় তারা।

ভেলায় চড়ে আসা এসব রোহিঙ্গাদের বেশিরভাগ শিশু ও নারী। এর আগে বুধবার শাহপরীর দ্বীপে একইভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল ৫২ রোহিঙ্গা।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সকালে নারী ও শিশুসহ দুটি ভেলা ও একটি নৌকায় করে প্রায় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। উদ্ধারের পর তাদের মানবিক সহযোগিতা দিয়ে রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পাঠানো হবে।

ভেলায় করে আসা রোহিঙ্গা নারী দিলবাহার বেগম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে দেশ ছেড়ে পরিবারকে নিয়ে চলে এসেছি। এখানে নৌকা চলাচল বন্ধ থাকায় প্লাস্টিকের জারিকেন ও বাঁশ দিয়ে ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে নাফ নদী পাড়ি দিয়ে এপারে আশ্রয় নিয়েছি।

বিজিবি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে কড়াকড়ির কারণে আগের মতো নৌকা পারাপার করতে পারছে না। বলতে গেলে নৌকা চলাচল এখন বন্ধ রয়েছে। তাই রোহিঙ্গারা বাঁশের ভেলায় করে আসছে। তাছাড়া তাদের অনেকে কাছে নৌকার ভাড়া নাই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ