দাবি লেবাননেরঃ সৌদি আরব যুদ্ধ ঘোষণা করেছে


লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সা’দ হারিরিকে ইচ্ছার বিরুদ্ধে আটক রেখেছে রিয়াদ। এর মাধ্যমে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সৌদি আরব। শুক্রবার টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ দাবি করেছেন।
নাসরুল্লাহ দাবি করেছেন, লেবাননের নাগরিকদের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছে সৌদি আরব।
তিনি বলেন, সংক্ষেপে বলতে গেলে, এ্টা পরিষ্কার যে, সৌদি আরব ও এর কর্মকর্তারা লেবানন ও লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে আমি এ্টা বলতে চাই যে, এটা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ।
হিজবুল্লাহর এই নেতা অভিযোগ করেছেন, লেবাননে হামলা চালানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কোটি কোটি ডলার দিতে প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস।
হারিরিকে সৌদি আরবই যে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেও দাবি করেন নাসরুল্লাহ।
গত শনিবার রিয়াদ থেকে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সা’দ হারিরি। ওই সময় তিনি বলেছিলেন, ইরান ও লেবাননের হিজবুল্লাহর কারণে তার প্রাণ সংশয় দেখা দিয়েছে। তাই তিনি বাধ্য হয়ে পদত্যাগ করছেন। তবে ইরান ও হিজবুল্লাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













