মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“আমাদের শহরের সঙ্গে তার সম্পৃক্ততা সবার জন্য লজ্জার” অ্যাওয়ার্ড ফেরত

আয়ারল্যান্ডের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বব গেলডফ তার সম্মানসূচক ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গেলডফ জানান, তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চি-র বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অং সান সু চিও ওই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ।

বব গেলডফ মনে করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনের ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন সু চি।

তিনি বলেন, “আমাদের শহরের সঙ্গে তার (সু চি’র) সম্পৃক্ততা আমার সবার জন্য লজ্জার”।

গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে রাখাইন থেকে অন্তত ছয় লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সঙ্গীতজ্ঞ ও লাইভ এইডের প্রতিষ্ঠাতা বব গেলডফ বিবৃতিতে বলেন, “আমরা তাকে (সু চি) সম্মানিত করেছিলাম, এখন তিনি আমাদের লজ্জিত করেছেন”।

এরই প্রতিবাদে তিনি সোমবার ডাবলিনে সিটি হল কর্তৃপক্ষের কাছে তার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবেন বলে জানান। আরেকটি আইরিশ ব্যান্ডদল ইউ টু’ ও এক বিবৃতিতে অং সান সু চি-র তীব্র সমালোচনা করে তাকে নিরাপত্তা বাহিনীর দ্বারা সহিংসতা বন্ধ করতে শক্ত অবস্থান নেয়ার আহবান জানিয়েছে।

এর আগে গতমাসে অক্সফোর্ড সিটি কাউন্সিল ১৯৯৭ সালে দেয়া সু চি-র ফ্রিডম অব দ্যা সিটি অ্যাওয়ার্ড প্রত্যাহার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প