বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪


যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন শিশু। হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটার দিকে র্যাঞ্চো তেহামা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার পর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তেহামা কাউন্টি অ্যাসিস্ট্যান্ট শেরিফ ফিল জনস্টন। তবে হামলার প্রাথমিক কারণ জানা যায়নি।
জানা গেছে, সকালে স্কুলের আশপাশ এলাকায় ভিড় ছিল। এ সময় হামলাকারী তার বাড়ি থেকে গুলি করতে করতে স্কুলে ঢোকার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে আতঙ্কিত লোকজন এদিন সেদিক দৌড়াতে থাকেন। অনেকে জীবন রক্ষায় স্কুলের মধ্যে আশ্রয় নেন। এতে গুলিতে চারজন নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়। নিহত এবং হামলাকারীর নামপরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













