এবার ফিলিস্তিনে অনুদান বন্ধের হুমকি


জেরুজালেম ইস্যু নিয়ে এবার ফিলিস্তিনকে দেওয়া অনুদান বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, এসব অনুদানের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ‘কোনো ধরনের কদর বা সম্মান’ পাচ্ছে না।
এ ছাড়া ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায়ও আগ্রহী নয় বলে উল্লেখ করেন ট্রাম্প।
যদিও ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের আর মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার কোনো বৈধতা নেই।
এর মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দেওয়া সাহায্য বন্ধের হুমকি দিয়ে বলেন, এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছ থেকে ‘শঠতা আর প্রতারণা’ ছাড়া কিছুই পাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













