কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছেঃ ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের ইতিহাসে এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে সেখানে তাপমাত্রা ছিল মাত্র ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, বাংলাদেশে এর আগে এত কম তাপমাত্রার কোনো রেকর্ড নেই। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নীলফামারীর সৈয়দপুর ও ডিমলায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২.৯ ও ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দিনাজপুরে তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, শৈত্যপ্রবাহ এখনো পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তবে দুই/একদিনের মধ্যে কমতে শুরু করবে।
এদিকে, গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের উত্তরাঞ্চলের মানুষ রয়েছে সবচেয়ে কষ্টে। শৈত্যপ্রবাহ সেখানে জেঁকে বসেছে। তীব্র শীতে পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, রংপুরে অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে মানুষ। ইতোমধ্যে ঠান্ডা ও ঠান্ডাজনিত রোগে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













