বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নওয়াজ শরিফ বলেন, বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে আমরাই বাধ্য করেছি

১৯৭১ সালে পাকিস্তানিদের কারণেই বাঙালিরা বাধ্য হয়ে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করেছিল বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের এক সমাবেশে নওয়াজ শরিফ এ মন্তব্য করেন।

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী। আলোচনার নামে বারবার কালক্ষেপণ করা হয় এবং একপর্যায়ে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালানো হয়। যার পরিণতিতে স্বাধীনতা-সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ নামে রাষ্ট্রের অভ্যুদয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, রাষ্ট্র তাঁকে যেভাবে একঘরে করে ফেলেছে, তার সঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে।

নওয়াজ শরিফ বলেন, ‘বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে আমরাই বাধ্য করেছি। শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না। তবে তাঁকে রাষ্ট্রই বিদ্রোহী বানিয়েছিল।’

১৯৭১ সালের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে নওয়াজ বলেন, রাষ্ট্রের নির্বাচিত জনপ্রিয় এক নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করা থেকে বিরত থাকার কারণেই ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল।

পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান তৈরির পেছনে বাঙালিরা প্রধান ভূমিকা পালন করেছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং তাদের আলাদা করে দিয়েছি।’

দুঃখ প্রকাশ করে নওয়াজ শরিফ আরো বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে বিচারপতি হামুদুর রহমান কমিশন একটি পর্যালোচনা তৈরি করেছিলেন; কিন্তু আমরা তা পড়েই দেখিনি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত