শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ : নেপালে বিমান বিধ্বস্ত !

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক পালিত হচ্ছে বাংলাদেশে। গত সোমবার বিমান বিধ্বস্তের ওই ঘটনায় ৫১ জনের প্রাণহানি ঘটে।

বৃহস্পতিবার সারাদেশে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হবে।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বিমান দুর্ঘটনায় হতাহতের পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এক বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গত সোমবার বাংলাদেশের বেসরাকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভূবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নেপালি কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান ও কো পাইলট পৃথুলা রশীদ এবং দুই কেবিন ক্রু শারমীন আক্তার নাবিলা এবং খাজা হুসাইন এবং ২২ বাংলাদেশি যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় নেপালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১০ বাংলাদেশি।

এই দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী তার সিঙ্গাপুর সফর এক দিন সংক্ষিপ্ত করে মঙ্গলবার রাতেই দেশে ফিরেছেন। গতকালের সভায় দেশবাসীকে ধৈর্য এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য এয়ার-সেফটি বা উড্ডয়ন নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ