রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গুগল টুইটার ফেসবুককে সতর্ক করলেন ট্রাম্প

পক্ষপাতিত্বের অভিযোগে গুগল, টুইটার এবং ফেসবুককে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুগলসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপজ্জনক পথে হাঁটছে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তাদের এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ট্রাম্প নিউজ’-এর জন্য গুগলের সার্চ রেজাল্টে কেবল ভুয়া গণমাধ্যমের প্রতিবেদন ভেসে ওঠে। গুগল তাদের সার্চে এভাবেই ফলাফল সাজিয়েছে। এ ব্যাপারে তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, এসব ইস্যু নিয়ন্ত্রণ করা হবে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে ট্রাম্পের মন্তব্যের বিরোধীতা করেছে গুগল। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সার্চ ইঞ্জিন কোনোরকম রাজনৈতিক উদ্দেশ্যে কোনও কাজ করছে না। আর কোনোরকম রাজনৈতিক মতাদর্শেও তারা পক্ষপাতিত্ব করে না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক মানুষের কাছ থেকেই সুবিধা আদায় করে নিচ্ছে গুগল। এটি একটি গুরুতর বিষয়।

একই সঙ্গে ফেসবুক এবং টুইটারের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের আরও সতর্ক হতে হবে। কারণ আপনি মানুষের সঙ্গে এমনটা করতে পারেন না… আমাদের কাছে হাজার হাজার অভিযোগ আসছে। তবে এ বিষয়ে তিনি কি ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প