তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে


সামরিক দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্ক ও পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষ করে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করবে বলে দুই দেশ বলে সম্মত হয়েছে।
মঙ্গলবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগুলো টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশির সঙ্গে কথা বলেন।
এ সময় তারা আঙ্কারা ও ইসলামাবাদের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, টেলিফোনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণ বিশ্বাস, মূল্যবোধ, সভ্যতা, ইতিহাস, পারস্পরিক আস্থা ও সমর্থন।
এ সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানান।
টেলিফোন সংলাপে দুই নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার বিষয়ে ভূমিকা নেয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
এ ছাড়া তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানিয়ে তিনি দেশটির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। নতুন নেতৃত্বে পাকিস্তানে সমৃদ্ধি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেলিফোন সংলাপে পাকিস্তান-তুরস্ক ও আফগানিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় সামিট আয়োজনের প্রস্তাব দেন। এ ছাড়া শিগগিরই পাকিস্তানের আমন্ত্রণে দেশটির সফরের বিষয়েও সম্মত হয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













