বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দেশে সকল অপশক্তির নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া’

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জিয়াউর রহমানের মদদ ছিল। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে ফেলা। কিন্ত তাদের সে অপচেষ্টা সফল হয়নি। মুক্তযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে এবং ভবিষ্যতেও করবে।

জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় নৌপরিবহন মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

শাজাহান খান বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে যখন কাজ করছিলেন তখন স্বাধীনতা বিরোধী অপগোষ্ঠী তাঁকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আবার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামী নির্বাচনেও স্বাধীনতা বিরোধীদের বয়কট করে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাষ্ট্রপরিচালনা করছেন শেখ হাসিনার সরকার। অন্যদিকে অপশক্তির নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। যারা শেখ হাসিনাকে হত্যা করতে চায় খালেদা জিয়া তাদেরও নেতৃত্ব দিচ্ছেন।

সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য কবি কাজী রোজী, গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচাপতি শামসুল হুদা ও জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি আসলাম সানী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী