‘মোদি সরকার ফেলার ছক ছিল সমাজকর্মীদের’


যে সব কমিউনিস্ট নেতা, সমাজকর্মী ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মোদি সরকার ফেলার চক্রান্তের ‘যথেষ্ট সাক্ষ্য প্রমাণ’ রয়েছে। চাপের মুখে শুক্রবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত ডিজি পরম বীর সিংহ। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও আনন্দবাজারের।
সংবাদ সম্মেলনেই এডিজি একটি চিঠি দেখিয়ে দাবি করেন, ‘আরও একটা রাজীব গান্ধীর মতো ঘটনা ঘটিয়ে মোদি-রাজ শেষ করার কথা ওই চিঠিতেই লেখা ছিল। চিঠিতে গ্রেনেড লঞ্চারের জন্য আট কোটি টাকার দরকার বলেও উল্লেখ করা হয়েছিল।’
হাজার হাজার মাও প্রচার পুস্তিকা, ই-মেইল, চিঠি অন্যান্য নথিপত্র উদ্ধার হয়েছে। রাজীব গান্ধীর মতো ঘটনা বলতে ‘রাজীব হত্যার’ প্রসঙ্গই উল্লেখ করতে চেয়েছেন এডিজি। তিনি বলেন, পুলিশের হাতে এমন বহু প্রমাণ রয়েছে, যাতে প্রমাণ করা যাবে ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে।
তিনি বলেন, মাওবাদীদের যোগসাজশে ‘রকেট লঞ্চার’ হামলার মতো বড় নাশকতার স্পষ্ট প্রমাণ মিলেছে। ‘গত জুনে এবং এই মাসে বিভিন্ন শহরে যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, অনেক আগেই তাদের সঙ্গে মাওবাদী যোগসূত্র পাওয়া গিয়েছিল। তল্লাশির পরে যা তথ্যপ্রমাণ আমরা পেয়েছি, তাতে এই যোগসূত্র আরও মজবুত হয়েছে।’
এডিজির কথায়, ‘তারা মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছিলেন। সমাজকর্মী রোনা জ্যাকব উইলসনের কম্পিউটার থেকে আমরা যে চিঠি পেয়েছি তাতে কমিউনিস্ট নেতা কমরেড প্রকাশকে তিনি লিখেছেন, ‘মোদি-রাজের অবসান ঘটাতে আমাদের বাস্তবসম্মত পদ্ধতি নিতে হবে।
আশা করি মাও নেতা কিষানের গ্রেনেড হামলা বাবদ ৮ কোটি রুপির প্রস্তাব আপনি পেয়েছেন। রাজীব গান্ধীর মতো ঘটনা ঘটানো যায় কিনা, ভাবছি।’ রোনাকে জুন মাসে গ্রেফতার করেছিল পুলিশ। সুপ্রিমকোর্টের নির্দেশে বৃহস্পতিবার হায়দ্রাবাদে নিজের বাড়ি ফিরেছেন তেলেগু অধ্যাপক-কবি ভারাভারা রাও।
আগের দিন ভারাভারার জামাই অভিযোগ করেছিলেন, ‘তাদের বাড়িতেও তল্লাশির সময়ে তাদের কী ভাবে হেনস্থা করেছিল পুলিশ। অদ্ভুত সব প্রশ্ন করছিল। বাড়িতে এত বই কেন, এত বই আমরা পড়ি কিনা, চীন থেকে প্রকাশিত বই রয়েছে কেন, বাড়িতে আম্বেদকরের ছবি রয়েছে, কিন্তু ভগবানের কোনো ছবি নেই কেন- এ রকম হাজারো প্রশ্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













