বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শিগগির সমাধান হচ্ছে ভ্যাট সমস্যা’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট নিয়ে আলোচনার দ্বার খোলা আছে। এই বিষয়ে খুব শিগগির সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হচ্ছে’ সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বার তো রুদ্ধ নয়। আমি আশা করি তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে।’

‘ভ্যাট আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘পুনর্বিবেচনা তো সব সময়েই করি। এটা কোন রিজিট পজিশন নয়। আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।’

এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে। কোমলমতি ছাত্রদের কথা আমাদের ভাবতে হবে।’

সরকারি বিশ্ববিদ্যায়য়ের শিক্ষকদের পে-স্কেল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে বসতে হবে। তাদের পদের পাঁচ থেকে ছয়টা ধাপ আছে। সেগুলোর পিরামিডটা কোথাও হয়তো কম-বেশি আছে।’

‘সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছেন, সেটা ঠিক নয়’ আবারো এ দাবি করে তিনি বলেন, ‘বেতন কমিশন একটা প্রতিবেদন দিয়েছে। তাদের সম্মান বা মর্যাদার কোন হানি হয় নাই।’

প্রসঙ্গত, সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পে-স্কেল সংক্রান্ত বিষয়টি বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনার কথা রয়েছে। পদাধিকার বলে এ কমিটির প্রধান হচ্ছেন অর্থমন্ত্রী। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অর্থমন্ত্রী মুহিতের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে আলোচনায় বসবেন না বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘না, না, ঠিক আছে। না বসলে, না বসবে। আমার নেতৃত্বাধীন এ কমিটিই সব সময় কাজ করে আসছে।’

তোফায়েল আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘তারা যদি বসতে না চান, তাহলে কী করার আছে। সমস্যার সমাধান চাইলে আলোচনার বিকল্প নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ