চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত


চট্টগ্রাম: জেলার পাহাড়তলী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সবুজ (২৫) নামে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।
বুধবার রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।
পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে অপু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













