মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রী হওয়ার প্রক্রিয়ায় আনোয়ার ইব্রাহিম!

মালয়েশিয়ায় উপ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম। শনিবার নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।

উপকূলীয় শহর পোর্ট ডিকসন আসনের জন্য লড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী। উপ নির্বাচনে ছয় প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। জয়ী হলে পার্লামেন্টে এমপি হিসেবে প্রবেশের সুযোগ পাবেন আনোয়ার ইব্রাহিম। এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার পথে আনোয়ার ইব্রাহিম আরও একধাপ এগিয়ে যাবেন।

বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমেই মূলত আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার প্রক্রিয়া শুরু হলো।

চলতি বছর মে মাসে দেশটির নির্বাচনের আগ-মুহূর্তে জোট বাধেন মাহাথির ও কারাবন্দি ইব্রাহিম। শর্তই ছিলো জয়ের পর তাকে সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি দেবেন প্রধানমন্ত্রী।

আর সংবিধান মেনেই দু’বছরের মধ্যে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর করবেন মাহাথির মোহাম্মদ। সে লক্ষ্যেই এগোচ্ছে রাজনৈতিক কর্মসূচি।

২০১৫ সালে সমকামিতার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের একসময়ের সহযোগী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিম বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। চলতি বছরের মে মাসে রাষ্ট্রীয় আদেশে মুক্তি পান দেশটির জনপ্রিয় এ নেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প