সোমবার, অক্টোবর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পদার্থে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়েছে। লেজার নিয়ে গবেষণায় যুগান্তকারী আবিষ্কারের জন্য এ বছর পদার্থে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী। তারা হলেন- যুক্তরাষ্ট্রের পদার্থ বিজ্ঞানী আর্থার আশকিন, ফরাসী পদার্থবিজ্ঞানী জেরার্ড ম্যুরো ও কানাডার ডনা স্ট্রিকল্যান্ড। ক্ষুদ্র ও তীব্র লেজার স্পন্দন আবিষ্কারের জন্য তাদেরকে এবারের নোবেল পুরস্কারে ভুষিত করা হয়।

মঙ্গলবার (২ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই পুরস্কারের জন্য ওই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আশকিন পাবেন অর্ধেক। আর বাকি অর্ধেক মুরু ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্বের মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করার গবেষণার জন্য রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশ গতবছর পদার্থে নোবেল পেয়েছিলেন।

১৯০১ সালের পর থেকে নোবেল কমিটি এ পর্যন্ত ১১২ বার পদার্থে নোবেল পুরস্কার দিয়েছে।

এর আগে সোমবার (১ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জেমস. পি. অ্যালিসন ও জাপানের তাসুকু হনজোর। নেতিবাচক ইমিউন নিয়ন্ত্রণে বাধাদানের মাধ্যমে ক্যান্সার থেরাপি আবিষ্কারের জন্য এই দুই চিকিৎসা বিজ্ঞানী যৌথভাবে এ বিশ্ব সম্মানে ভূষিত হলেন।

বুধবার (৩ অক্টোবর) রসায়ন, শুক্রবার (৫ অক্টোবর) শান্তি এবং সোমবার (৮ অক্টোবর) অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

তবে বিতর্কের মধ্যে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে না বলে আগেই জানিয়ে দিয়েছিল রয়্যাল সুইডিশ একাডেমি। ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেয়া হবে। একটি ২০১৮ সালের জন্য অপরটি ২০১৯ সালের। সুইডিশ একাডেমির সদস্যদের #MeToo (যৌন কেলেঙ্কারি) স্ক্যান্ডাল ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ডায়নামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এরপর প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। দুই বিশ্বযুদ্ধের সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৯ বার দেয়া হয়েছে নোবেল পুরস্কার। সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন মার্কিন বিজ্ঞানী জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ