আর অভিনয় করতে পারবেন না সামান্থা!


দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত ছিলেন। ফলে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন এই নায়িকা।
সম্প্রতি ফেমিনা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সামান্থা জানান, মায়োসাইটিস থেকে পুনরুদ্ধারের জন্য কাজ থেকে বিরতি নেওয়া ছিল তার জীবনের ‘কঠিন সিদ্ধান্ত’ এবং সেরা সিদ্ধান্ত ছিল।
সামান্থা বলেন, সেটি ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। সেসময় অনেকেই বলেছিল যে, আমি ফুরিয়ে গেছি। আর ঘুরে দাঁড়াতে পারব না। এমনকি বেঁচে থাকলেও অভিনয় করতে পারব না। কিন্তু আমার তীব্র আত্মবিশ্বাসই আমাকে ফিরিয়েছে।
২০২২ সাল থেকে ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগের সঙ্গে লড়াই করছেন সামান্থা। এখন তার শারিরীক অবস্থা কিছুটা ভালো হলেও ‘অটো ইমিউন’ রোগ ধরা পড়ার পর দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাকে। ফলে রুপালি পর্দা থেকে বিরতি নেওয়ার পাশাপাশি মোটা অংকের টাকাও গুনতে হয়েছে এই অভিনেত্রীকে।
বর্তমানে জীবনের সব বাধা-বিপত্তি পেরিয়ে কাজে মন দিয়েছেন সামান্থা। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয়ের জন্য দর্শকদের ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘খুশি’ সিনেমাতেও প্রশংসিত হয়েছে তার কাজ। গেল বছরের মাঝামাঝি চিকিৎসার জন্য অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন সামান্থা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













