বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের যখন পুড়ছে পুরো দেশ তখন উত্তরপূর্বাঞ্চলের জেলা সিলেট ভিজলো স্বস্তির বৃষ্টিতে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো বাতাস। যার প্রভাবে সিলেট শহরে গরমের রেশ অনেকটাই কেটেছে। বইছে স্বস্তির হাওয়া।

এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) রাতেও ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হয়। এসময় তীব্র গরমের মধ্যে বৃষ্টির ছোঁয়া পেতে অনেকেই সড়কে নেমে ভিজতে থাকে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। সিলেটসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলা ঝরারও শঙ্কা রয়েছে। সামনের দিনে ঝড়-বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাপত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

এদিকে শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বাড়তে পারে। একইসঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রা।

পূর্বাভাসে আরও জানানো হয়, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ