ড. ইউনূসসহ ১৪ জনের জামিন


নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন শুনানি শেষে আসামিদের জামিন মঞ্জুর করেন। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন । আগামী ২ জুন আদালত নতুন তারিখ ধার্য করেন।
এ সময় গ্রামীণ টেলিকমের ৭ পরিচালকও ছিলেন। বাকি আসামিরাও আদালতে হাজির হয়ে অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন।
এর আগে সকালে ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী পূর্বশর্তে জামিন চেয়ে আবেদন করেন। এরপর হাজিরা দিতে সকাল ১১টা ২০ মিনিটে ড. ইউনূস আদালতে পৌঁছান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













