বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি

 টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৃষ্টি পড়ার খবর পাওয়া যায়।  

রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, গেন্ডারিয়াসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়।

তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাত সাড়ে ৯টার আগেই থেমে যায় বৃষ্টি। রাত ১টার পর বেশ কিছু ক্ষণ টানা বৃষ্টি হতে দেখা গেছে । যদিও রাতে রাজধানীর অনেক এলাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানা গেছে।

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। রাত ৮টা থেকেই মেঘ ডাকতে শুরু করে। বজ্রের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। বৃষ্টি যে খুবই কাছে, তা আর বুঝতে বাকি থাকে না গরমক্লিষ্ট এ নগরের মানুষের কাছে। তাই মেঘের ডাক শুনে অনেকের মন আনন্দ নেচে ওঠে। বৃষ্টিতে ভেজার প্রস্তুতি নিতে থাকেন কেউ কেউ।

বজ্রপাতে একদিনেই চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ১০ জনের। বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার ও কুমিল্লায় বৃষ্টির সময়ে হওয়া বজ্রপাতে মোট ১০ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, রাঙামাটিতে ৩ জন, কক্সবাজারে ২ জন, খাগড়াছড়িতে একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আগেরদিন থেকে গতকাল পর্যন্ত গরমে মারা গেছেন আরও ৫ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ