দেওয়ানগঞ্জে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। এছাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২১মে) ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাজেদা কলস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।
চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলার চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে ২৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফ খাঁন বই প্রতীকে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ দুলাল হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭২৯ ভোট।
এ উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৬ মহিলা ও ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্য মতে এই উপজেলায় ৩৮.১৫ শতাংশ ভোট পড়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













