সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাইডু ও নীতিশের লিখিত সমর্থন পেয়েছে মোদি

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার বিকেলে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর শরিক দলগুলোর বৈঠক শেষ হয়েছে। ৫৪৩ আসনের ভোটের ফলাফলে বিজেপি ২৭২ আসন না পাওয়ায় এককভাবে সরকার গঠন করতে পারছে না ক্ষমতাসীন দলটি।

তবে বিজেপিকে সমর্থন দিয়ে সরকার গঠনের পথ সহজ করে দিয়েছে বিহারের জনতা দলের (জেডি-ইউনাইটেড) প্রধান নিতিশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলুগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।

নাইডু ও নীতিশের কাছ থেকে নরেন্দ্র মোদি লিখিত সমর্থন পেয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

টিডিপি ও জেডি-ইউ এর ২৮টি আসন এনডিএর সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মঙ্গলবার রাতে এক ভাষণে টিডিপি ও জেডি-ইউ নেতাদের কথা বিশেষভাবে উল্লেখ করেন মোদি।

বৈঠকের বিস্তারিত জানা না গেলেও সূত্র জানায়, চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার তাদের নিজ রাজ্যের জন্য বিশেষ মর্যাদা, কয়েকটি মন্ত্রিত্বসহ বেশ কিছু ‘দাবি’ উত্থাপন করেন।

২৯৩ আসনে লাভ করা এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদিকে নির্বাচিত করা হয়েছে এবং আগামী শনিবার তিনি শপথ নিতে পারেন।

এদিকে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে কংগ্রেসসহ বিরোধী দলগুলোর জোট ইনডিয়ার নেতারাও বৈঠকে বসেছেন। এদিকে,কংগ্রেসসহ বিরোধী দলগুলোর জোট ইনডিয়ার নেতারাও বৈঠকে বসেছেন দিল্লিতে।দলের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বৈঠকে উপস্থিত আছেন।

এছাড়া, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, রাম গোপাল যাদব খার্গের বাড়িতে পৌঁছেছেন। এনসিপি-এসপি প্রধান শারদ পাওয়ার, বারামতির এমপি সুপ্রিয়া সুলে, আম আদমি পার্টির সঞ্জয় সিং, জেএমএমের কল্পনা সোরেন, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি