বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডোমারে বেবী তরমুজের চাষে লাভবান

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডোমার উপজেলার জাল্লির মোড় এলাকার এবাদ আলী ও তার স্ত্রী সামিউন বেগম ১৬ শতক জমিতে রঙ্গিলা, সুগার কিং ও জেব্রা কিং (হলুদ, কালো ও বাংলালিংক) জাতের বেবী তরমুজ চাষ করেছেন।

সামিউন বেগম ও তার স্বামী এবাদ আলী সমন্বিত কৃষি ইউনিট কৃষিখাতের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সার্বিক সহযোগিতায় পরিবেশবান্ধব মালচিং পেপার ব্যবহার করে মাচা পদ্ধতিতে বেবি তরমুজ চাষ শুরু করেন। খরচ হয় ১৭ হাজার টাকা। আর এ ক্ষেতের তরমুজ ৩৫ হাজার টাকায় বিক্রয় হবে বলে এ দম্পতি জানান। 

সেলফ-হেল্প এ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর কৃষি কর্মকর্তা মেহবুব-উল সহিদ বলেন, সরকারি কৃষি অফিসের পাশাপাশি পিকেএসএফে অর্থায়নে এবং শার্প এর সার্বিক সহযোগিতায় আমরা প্রশিক্ষনের মাধ্যমে ডোমার উপজেলার বিভিন্ন কৃষকদের উচ্চম‚ল্যের ফসল হিসেবে গ্রীষ্মকালীন তরমুজ চাষে উদ্বুদ্ধ করি। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করায় ফলন হবে বিষমুক্ত। আশা করছি মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ এ এলাকায় আরও স¤প্রসারিত হবে।

সামিউন বেগম বলেন, শার্প এর সহযোগিতায় এবং পরামর্শে আমি বেবি তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছি। প্রাকৃতিক পরিবেশ ও প্রতিক‚লতায় এ জাতের তরমুজের কোনো ক্ষতির সম্ভাবনা না থাকায় সাফল্যের মুখ দেখছেন তিনি।

ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন- এই অঞ্চলে এই প্রথমবারের মতো বেবি তরমুজ চাষ হয়েছে। আমরা কৃষকদের বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য পরামর্শ দিয়ে থাকি।

উপজেলা কৃষি আফিসের পাশাপাশি বেশ কিছু এনজিও কাজ করে আসছে। বিশেষ করে শার্প কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ দিচ্ছে। পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে কৃষকদের বেবী তরমুজ চাষে শার্প ব্যাপক ভ‚মিকা রাখছে। এই পরিবারকে দেখে আশেপাশের অনেকেই এই তরমুজ চাষে আগ্রহী হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত