শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুন)। বুধবার ছুটির আগে শেষ দিনের মতো ক্লাস হয়েছে।

রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশে দেখা গেছে, একেক প্রতিষ্ঠান একেক রকম ছুটির তারিখ ঘোষণা করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকার সঙ্গে সমন্বয় করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্ব স্ব প্রতিষ্ঠানে এরইমধ্যে নোটিশ দিয়েছে।
 
বেশিরভাগ প্রতিষ্ঠানের নোটিশে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকবে। আগামী ৩ জুলাই থেকে যথারীতি ক্লাস চলবে।
 
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ঈদুল আজহার ছুটি কমিয়ে ২৪ জুন থেকে ক্লাস চালু করবে।

মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রোকোনুজ্জামান জানান, প্রথমে ছুটি দেয়া হয়েছিল ২ জুলাই পর্যন্ত। কিন্তু ষাণ্মাষিক মূল্যায়ন রয়েছে। সেটা বিবেচনায় নিয়ে ২৯ জুন পর্যন্ত বন্ধের নোটিশ দেয়া হয়েছে। ৩০ জুন থেকে স্কুল খোলা থাকবে।
  
ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘১৩ থেকে ২৩ জুন পর্যন্ত আমাদের ছুটি। ২৪ তারিখ থেকে যথারীতি ক্লাস চলবে। শিক্ষার্থীদের শিখনকালীন ঘাটতি পূরণে ছুটি কমিয়েছি আমরা।’
 
কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে নিজস্ব প্রয়োজন অনুযায়ী ছুটি কমাতে পারবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। এ ছুটির সঙ্গে সমন্বয় করে কোনো কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে। গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে, তা পরে জানিয়ে দেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ