প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকসহ তিনজনের নামে চুরি-হত্যাচেষ্টার মামলা


প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মলয় কুমার শূরসহ অধিদপ্তরের তিন কর্মকর্তার বিরুদ্ধে চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। অন্য দুই আসামি হলেন, ডা. মো. আনিছুর রহমান ও অসিম কুমার দাস।
বৃহস্পতিবার একই দপ্তরের চিফ সাইন্টিফিক অফিসার (পরিচালক) ডা. আজিজুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ দিন বাদী পক্ষে অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ, সাইদুর রহমান সেলিম এবং জানোকি শুনানিতে অংশ নেন।
মামলার অভিযোগে আজিজুল ইসলাম বলেন, তিনি প্রতিদিনের মতো যথানিয়মে অফিস করার জন্য গত ২৪ জুন সকাল ১১টায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্দেশ্যে রওনা হন। এরপর কৃষি সম্প্রসারণ ও কেআইবির মাঝ বরাবর আনিছুর রহমান ও অসিম কুমার দাস পূর্ব থেকেই দেশীয় অস্ত্র নিয়ে বাদীর গাড়ির গতিরোধ করেন। এরপর তারা আজিজুলকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। তিনি গাড়ি থেকে নামলে আনিছুর রহমান তাকে জড়িয়ে ধরেন এবং ডা. মলয় কুমার শূর হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরেন। আর অসিম কুমার হাতে থাকা লোহার রড দিয়ে আজিজুলের পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
এ সময় আজিজুল আসামিদের আঘাতে মাটিতে পড়ে গেলে আজিজুলের পকেট থেকে নগদ ২২টি এক হাজার টাকার নোট নিয়ে যান মলয় কুমার। আসামিরা আজিজুলকে মারধর করতে থাকলে তিনি প্রাণভয়ে চিৎকার দিলে আসামিরা দ্রুত চলে যায় এবং যাওয়ার সময় হুমকি দেয় বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা করলে তার জীবন শেষ করে দেবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













