বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়তে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, দক্ষ কর্মী গড়ে তুলতে বাংলাদেশকে আর্থিক সহায়তা হিসেবে ১০০ কোটি টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।
কোইকার একটি প্রতিনিধিদল রবিবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে (প্রবাসী কল্যাণ ভবন) প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।
শফিকুর রহমান চৌধুরী বলেন, কোইকা চট্টগ্রামের ‘বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ আধুনিকায়ন করা ও চাহিদানির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে কাজ করারও নির্দেশনা দিয়েছেন।
‘দক্ষ জনবল গড়তে কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতার প্রস্তাব আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো যুগোপযোগী করবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কেন্দ্র আমাদের জনবলকে দক্ষভাবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে’।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি দলের নেতা তাইয়ং কিম ও প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













